লোড হচ্ছে...
আজ এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম লক্ষ্য করা গেছে। তবে কিছু লোকাল বাস, ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।
৫৪ মিনিট আগে

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে।
৫ ঘণ্টা ২৬ মিনিট আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
২ দিন আগে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
১৩ দিন আগে

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’
১৯ দিন আগে

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।’
২১ দিন আগে

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো ধরনের সঙ্কেতও দেখাতে হবে না।
১ অক্টোবর, ২০২৬


